ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৮৫ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে ইউনিট সমূহের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন। খালি রয়েছে ১৪৭৫টি আসন। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
