দ্রুত মোবাইল ডাটা ফুরিয়ে গেলে কী করবেন?

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৫

হাতের মুঠোতে থাকায় সবচেয়ে বেশি গেজেটের মধ্যে শীর্ষে মোবাইল ফোন। কিন্তু এতে ডাটা খরচ চড়া। ফুরুৎ করে ফুরিয়ে যায় ডাটা লিমিট। এমন পরিস্থিতিতে ডাটা ব্যবস্থাপনা কীভাবে করবেন আসুন তাই এবার জেনে নেওয়া যাক।

নির্ভয়ে ডাটা ব্যবহার রোধ করতে ডেটা সেভার মোড একটি দুর্দান্ত বিকল্প। এতে ডেটা খরচ কমতে পারে অনেকটাই। এছাড়াও সেটিংসে গিয়ে শুধুমাত্র ওয়াই ফাই এর মাধ্যমে অটো আপডেট অপশনটি নির্বাচন করে রাখুন। এতে আপনার ফোনের অ্যাপগুলো শুধুমাত্র ওয়াই ফাই-এ আপডেট হবে। মোবাইল ডেটা খরচ হবে না। এর জন্য আপনাকে শুধুমাত্র WiFi এর মাধ্যমে Auto Update Apps নির্বাচন করতে হবে। এতে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র WiFi-এ আপডেট হবে। মোবাইল ডেটা খরচ হবে না। অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে। সেগুলো নিজেদের আপডেট করে নিচ্ছে আপনার অজান্েতই। তাই বেশি বিজ্ঞাপন দেখায় এমন অ্যাপ থেকে দূরে থাকুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপস রয়েছে, যেগুলি অতিরিক্ত পরিমাণে ডেটা খরচা করাতে বাধ্য করে গ্রাহকদের। সেই তালিকায় রয়েছে Spotifiz, You Tube বা Netflix-এর মতো একাধিক মোবাইল অ্যাপ্লিকেশনস। মোবাইল ডেটা খরচ করে এই ধরনের অ্যাপস ব্যবহার করা বন্ধ করুন। আর যদি একান্তই দেখতে হয়, সেক্ষেত্রে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে একটা লিমিট বেঁধে দিন। এই ধরনের হেভি ডেটা অ্যাপলসগুলি ব্যবহার করার ক্ষেত্রে অতি অবশ্যই WiFi-এর শরণাপন্ন হোন।

বেশি ডেটা খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন। অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অটো ভিডিও চালানোর অপশন থাকে, বন্ধ করে রাখুন। এতে বেশি ডেটা খরচ বাগে রাখা যাবে।

সব সময় ডাটা অন করে না রেখে প্রয়জনের সময় শুধু অন করুন। বাকি সময়টা অফ রাখুন।

বাড়িতে যদি ওয়াই-ফাইয়ের সুবিধা থাকে তবে প্রয়োজনীয় কাজ বাড়িতেই সারুন। বাইরে খুব বেশি প্রয়োজন না হলে ইন্টারনেট ব্যবহার করবেন না। ডেটার সীমা সেট করা দারুণ একটি কৌশল। এর জন্য আপনাকে ডেটা ব্যবহার বিকল্পে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ইনফরমেশন কাটঅফ এবং চার্জিং সাইকেল এ ক্লিক করতে হবে। আপনি ডেটা সেট করতে পারেন সেখান থেকে। আপনি যদি রোজ ১জিবি ডেটা ব্যবহার করেন, তা হলে ১জিবি শেষ হয়ে গেলে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে।

ইত্তেফাক/কেকে