উপচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি (রবিবার) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রতিবাদ জানিয়ে শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে অন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে তারা।

শাবিতে প্রভোস্টের পদত্যাগের দাবি যেভাবে অনশনে গড়ালো