খাদ্যাভ্যাসের পরিবর্তনে আয়ু বাড়বে ১৩ বছর, দাবি গবেষকদের  

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪

রোজকার খাদ্যাভ্যাসে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনলেই আয়ু বেড়ে যাবে ১৩ বছর, এমনটাই দাবি করেছেন গবেষকরা।

পিএলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, ছোটবেলা থেকেই খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার থাকলে ভালো ফল মিলবে। যদি একজন নারী ২০ বছর বয়সে পুষ্টিকর খাবার খাওয়া শুরু করেন তাহলে তার জীবনকাল ১০ বছর বেশি হতে পারে। একজন পুরুষ যদি ২০ বছর বয়স থেকে স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেন তিনি আরও ১৩ বছর বেশি বাঁচতে পারেন।

গবেষণায় আরও বলা হয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রাপ্তবয়স্কদের জীবনকেও দীর্ঘায়িত করতে পারে। যদি কোন নারী ৬০ বছর বয়সের পর খাদ্যাভ্যাসে বদল আনেন সেক্ষেত্রে আট বছর এবং পুরুদের ক্ষেত্রে আয়ু নয় বছর পর্যন্ত বাড়তে পারে। খাদ্যতালিকায় শাকসবজি নিয়মিত খেলে ৮০ বছর বয়েসের ব্যক্তির আয়ুও সাড়ে তিন বছর পর্যন্ত বেড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দীর্ঘস্থায়ী রোগ বা অকালমৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যতালিকায় অতিরিক্ত রেড মিট বা প্রসেসড মাংস না রাখাই ভালো। তবে হাঁস-মুরগির মাংস, মাছ বা উদ্ভিদজাত প্রোটিন নিয়মিত রাখতে পারেন খাদ্যতালিকায়।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন