সকালে স্বাস্থ্যকর নাশতায় কী খাবেন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৯

যান্ত্রিক জীবনে রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস অনেকেরই। তাই সকালে তড়িঘড়ি করে কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসে যাওয়ার জন্য নাশতা ঠিক মতো করা হয় না। কেউ কেউ আবার এটাও ভাবেন, সকালের নাশতা এড়ালে ওজন কমানো সম্ভব, যা একেবারেই ভুল ধারণা। 

সকালের দিকে বিপাকক্রিয়ার হার বেশি থাকে। ফলে যা খাওয়া হয়, তা দ্রুত হজম হয়ে যায়। এ ছাড়া সারা দিনের কাজে সব ক্যালরি খরচ হয়ে যায়। দিন যত গড়ায়, শরীরের পরিপাক হারও বাড়তে থাকে। আর সূর্য ডুবার পর পরিপাকের হার কমতে থাকে। তাই জেনে রাখা ভালো যে, স্বাস্থ্যকর সকালের নাশতা কেমন হতে পারে। 

সকালের নাশতা এড়ালে ওজন কমানো সম্ভব, যা একেবারেই ভুল ধারণা

  • ঘুম থেকে উঠে দিনটা শুরু করবেন এক গ্লাস পানি দিয়ে। কারণ, রাতে ঘুমানোর পর সকালে শরীরে পানির চাহিদা থাকে। ঘুম থেকে উঠে পানি পান করলে রাতের পানিশূন্যতা কাটবে, শরীরটাও চাঙা হবে। 
  • পাতলা আটার তিনটি ছোট রুটি, একটি সেদ্ধ ডিম বা অল্প ডাল ও নিজের ইচ্ছামতো সবজি খেতে পারেন। এই নাশতায় শর্করা, প্রোটিন ও ভিটামিনের সুষম সমন্বয় আছে। 
  • বিকল্প হিসেবে খেতে পারেন ছোট পাতলা রুটির সঙ্গে ছোট এক বাটি সুজি বা সেমাই ও সবজি দিয়ে একটি ডিম ভাজি। 

সকালের দিকে বিপাকক্রিয়ার হার বেশি থাকে। ফলে যা খাওয়া হয়, তা দ্রুত হজম হয়ে যায়

  • যদি উপরেরগুলো পছন্দ না হয় তাহলে খেতে পারেন, সেদ্ধ ডিম ও সবজি দিয়ে রান্না করা ছোট এক বাটি নুডলস। অথবা নোনতা টোস্ট বিস্কুট মাঝারি আকারের একটি, সেদ্ধ ডিম ও নিরামিষ। 
  • খালি পেটে চা বা কফি পান না করে নাশতার পর পান করুন। দুধের বিষয়েও তাই। কিছু খাওয়ার পরে দুধ পান করবেন। তাহলে অ্যাসিডিটি বা হজমের সমস্যা হবে না। তবে ভালো হয় রাতে দুধ পান করলে। এ ছাড়া ফল খেতে ইচ্ছা হলে নাশতার পরে খাবেন। কখানো খালি পেটে নয়।

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন