উপাচার্য বরাবর শাবি ছাত্রলীগের স্মারকলিপি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৮

বিভিন্ন দাবিতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, শিক্ষাকার্যক্রম পুনর্বহাল, খাবারের গুণগত মান বৃদ্ধি সহ ৭ দাবিতে উপাচার্য বরাবরে এ স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, আশরাফ কামাল আরিফ, সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল, সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফরেস্ট্রি বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমুদ্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রিশান তন্ময়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগ এর সভাপতি এসএম সবুজ প্রমুখ।

স্মারকলিপিতে অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা, অনলাইন-অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা, ১৬ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রলীগসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা, সকল হলের ডাইনিং-ক্যান্টিন খুলে দিয়ে খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা, এবং বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছা সহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করার কথা বলা হয়েছে।

ইত্তেফাক/এসটিএম