বাপ্পি লাহিড়ীর মৃত্যু অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায়, জানুন কী এই রোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৮

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলো এক ধরনের স্বাস্থ্য জটিলতা। যা পুরোটাই নির্ভর করে ব্যক্তির জীবনযাপনের উপর। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি একটি ‘লাইফস্টাইল ডিজিজ’। সম্প্রতি এই রোগে অসুস্থ হয়ে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ বাপ্পি লাহিড়ী। জেনে নিন কী এই রোগ এবং কীভাবে রক্ষা পাবেন। 

ঘুমের মধ্যে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয় স্লিপ অ্যাপনিয়ার রোগীদের

কী এবং কেমন রোগ স্লিপ অ্যাপনিয়া 

  • অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলো ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি রোগ। মানুষের বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া হতে পারে। তবে সবচেয়ে বেশি দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসও)। 
  • ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, মুখের ভেতরটা শুকিয়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হওয়া—এসব কারণে বার বার ঘুম ভেঙে যায় স্লিপ অ্যাপনিয়ার রোগীদের। মূলত শ্বাসতন্ত্রের উপরের অংশের নালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এ সমস্যা দেখা দেয়। এ রোগে আক্রান্তদের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। 
  • ঘুমের মধ্যে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয় স্লিপ অ্যাপনিয়া রোগীদের। তার ফলে হতে পারে হাইপার টেনশন। সেই সমস্যায় নিয়মিত ভুগলে স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। 
  • স্থূলতার সমস্যা থাকলে এই রোগ দেখা দিতে পারে। বিশেষ করে যাদের গলা অনেকটা চওড়া, সেসব মানুষ বেশি আক্রান্ত হোন এই রোগে। এর কারণ হলো, ঘুমের সময়ে গলার পেশি শিথিল হয়ে যায়। গলায় মেদ বেশি থাকলে তখন শ্বাস নেওয়ার পথটি আটকে যাওয়ার প্রবণতা বাড়ে। ফলে ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। 

অনিয়ন্ত্রিত জীবনযাপন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগ হওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে

কীভাবে রক্ষা পাওয়া যাবে স্লিপ অ্যাপনিয়া থেকে 

  • অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় জীবনযাপনে সামান্য কিছু পরিবর্তন এনে। অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন এই রোগ বাড়িয়ে দিতে পারে, তেমনই জীবনযাপনের ভঙ্গিতে কিছু সাধারণ পরিবর্তন এই রোগ থেকে রক্ষাও করতে পারে। 
  • স্থূলতার সমস্যা যেহেতু এই রোগ বাড়িয়ে দেয়, তাই জোর দিতে হবে শরীরের ওজন কমানোর দিকে। সে কারণে নিয়মিত ব্যায়াম করতে হবে। কী খাচ্ছেন আর কী খাবেন না, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।
  • কম কার্বোহাইড্রেট আর কম ফ্যাটযুক্ত খাবার সাহায্য করতে পারে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা নিয়ন্ত্রণ করতে। তারই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন ডায়াবেটিস কিংবা হাইপার টেনশনে না ভোগেন রোগী। কারণ স্লিপ অ্যাপনিয়া থাকলে এই দুটি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।



ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন