হাবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পুনরায় সশরীরে ক্লাস ও সেমিস্টার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাভাবি নিয়মে চলবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসি, লাইব্রেরি এবং জিমনেসিয়াম ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে।

তবে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা আগামী ৬ মার্চ থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইত্তেফাক/এসটিএম