ইবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৫
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
 
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমিক্রনের প্রাদুর্ভাব সারাদেশে বর্তমানে দুর্বল হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি হতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে। এর আগে, করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গত ২২ জানুয়ারি হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছিল।
ইত্তেফাক/এসটিএম