কানাডিয়ান ইউনিভার্সিটিতে মাতৃভাষা দিবসের আলোচনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর মাসুদ এ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাত, ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, ট্রাস্টি বোর্ডের জ্যৈষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ড. এইচএম জহিরুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর এএসএম সিরাজুল হক, বিভিন্ন স্কুলের ডীন, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, হেলিবারি ভালুকা-এর প্রধান শিক্ষক ক্রিস হেনসেন এবং স্টেক হোল্ডার রিলেশনশিপ্স পরিচালক ঊইন্ডি হেনসেন। 

এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এসটিএম