সিকৃবিতে সশরীরে ক্লাস শুরু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।
 
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন অনুষদের ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া অনলাইনে চলমান ছিল।
 
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সশরীরে ক্লাস শুরুর ব্যাপারে একটি বিজ্ঞতি প্রকাশ করা হয়।
ইত্তেফাক/এসটিএম