ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যেসকল ছাত্র-ছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদন করেছে তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদেরকে অংকনের কাগজ সরবরাহ করা হবে তবে তাদেরকে পেন্সিল, রাবার ও আনুসঙ্গিক জিনিসপত্র সঙ্গে আনতে হবে।
তিনি আরও বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদেরকে অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘acknowledgement slip’ সঙ্গে আনতে হবে।
