শক্তি ও সাহসের অপর নামই নারী। নারী দিবসের প্রতীক বেগুনি রং সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। বেগুনি রংয়ের মাধ্যমেই এ দিনটিতে প্রকাশ হয় নিজের সংহতি বা একাত্মতা।
দেশের অন্যতম ফ্যাশন হাউজ কে ক্র্যাফট নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনশীল আয়োজনের মাধ্যমে। বেগুনি ছাড়াও ভায়োলেট, ল্যাভেন্ডারসহ নানা রং এ শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি এবং টিউনিক নিয়ে নারী দিবসের আয়োজন সাজিয়েছে কে ক্র্যাফট।
লিনেন, কটন, সিল্ক, হাফসিল্ক, টু-টোন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। নারী দিবসে পোশাকগুলো কে ক্র্যাফট এর সব আউটলেট ছাড়াও kaykraft.com এবং কে ক্র্যাফটের ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।
