একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ বুধবার (২ মার্চ) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় নতুন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
এরপর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করেন উত্তীর্ণরা।
