নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্বেগ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে ছাত্র নির্যাতন এবং সংশ্লিষ্ট অপ্রীতিকর ঘটনাবলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করেছে। 

২ মার্চ (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থীর সাথে এধরনের ঘটনা চলমান থাকলে ভয় ও আতঙ্কের সংস্কৃতি সামগ্রিক ভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে বলে অভিমত ব্যক্ত করা হয় শিক্ষক সমিতির পক্ষ থেকে। 

তাছাড়া সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বেশ কিছু প্রস্তাবও উত্থাপন করেছে।এর অন্যতম হচ্ছে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার করা।

এছাড়াও আছে ভুক্তভোগী শিক্ষার্থী ও পরিবারের সাথে দেখা করা,চিকিৎসার ব্যয়ভার বহন করা,বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং সেল কার্যকরি করা, ভয়ের সংস্কৃতি রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া ইত্যাদি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতন করে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টায় সদ্য চালু হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে।

এরপর থেকেই সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবিতে দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন করে সন্ত্রাসীদের বিচারের দাবি জানাচ্ছে। বৃহস্পতিবার ৩ মার্চ দাবি আদায় না হলে আমরণ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এআই