সালাহ ও মানের জোড়া গোলে লিভারপুলের বড় জয়

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩৮

মোহাম্মদ সালাহ ও সাদিও মানের জোড়া গোলের সুবাদে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ফিরলো লিভারপুল। শুক্রবার রাতে অ্যানফিল্ডে অবনমন পাওয়া দলটিকে ৫-০ গোলে ক্লপের দল। লিভারপুলের পক্ষে অন্য গোলটি করেছেন কেইতা।

 

ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় লিভারপুল। সালাহর বাড়ানো বল প্লেসিং শটে প্রতিপক্ষের জালে জড়ান গিনির মিডফিল্ডার কেইতা। ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। বিরতির আগেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ।

 

৬৬তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লিভারপুল। ৮৩তম মিনিটে রবার্টসনের পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন সালাহ।

 

৩৬ ম্যাচ থেকে লিভারপুলের পয়েন্ট ৯১। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৯।

 

ইত্তেফাক/এএম