সবশেষ বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয় স্পেনের লা লিগা কর্তৃপক্ষ। এবারের চমকটা তার চেয়েও বড়। সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি দিলেন বড় একটা চমক। গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলায় পোস্ট দিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
তবে বাংলায় তার লেখায় বেজে উঠেছে বিষাদের সুর। বার্সার প্রয়াত কোচ টিটো ভিলানোভার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বাংলায় লিখেছেন- সবসময় আমাদের সাথে। পরপারে পাড়ি জমানো কোচকে স্মরণ করতে বাংলাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। পোস্টে বাংলা ছাড়াও স্প্যানিশ ও ইংরেজিতে একই কথা লিখেছেন তিনি।
আরও পড়ুন : আজ কালবৈশাখী বয়ে যেতে পারে

মেসির পেজের ফলোয়ার ৮৯ মিলিয়ন। তাতে প্রিয় তারকার কাছ থেকে এমন স্ট্যাটাস পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি ভক্তরা। এ নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। অনেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কেউ ভালোবাসার কথা জানাচ্ছেন। কেউ আবার প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
ইত্তেফাক/কেআই
