হাদীর নতুন কবিতার বই ‘মাটির নদী’

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:৫০

প্রথাগত কবিতার চেয়ে এই কবিতাগুলো অনেক নরম। বলা যেতে পারে গবেষণার দাবি রাখে ভবিষৎ কোনো কবিতার ধরন নিয়ে। আবু নেওয়াজ বিল্টু। স্নাতক বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ‘মাটির নদী’ কবিতা গ্রন্থটির রিভিউ লিখতে গিয়ে লিখেছেন - ‘মানুষের মন পৃথিবীর দর্পণ।’ ধরে কবি আল হাদী অনুভূতির হাজার রঙের শব্দ ছবিতে বিপুল পৃথিবীর বর্ণনা করেছেন প্রগাঢ়প্রকৃতির আচরণে আর চিরন্তন মানুষের মনের বিচিত্র কথা-উপকথায়। 

আজকের এই পৃথিবী নামক গ্রহে প্রতিদিনের মানুষ ও প্রকৃতির আকাল সমূহে ক্ষতবিক্ষত এক মানব হৃদয়ের সচেতন কথামালা‘মাটির নদী’ কবিতার বইটির কবিতাগুলো। দক্ষ মানবিক বোধে, স্বাপ্নিক মানুষের স্বপ্নধ্বনিতে কবি আল হাদী প্রাজ্ঞ কাব্যশৈলীতেমহাকালিক পৃথিবীর বিশুদ্ধ বাতাস যেমন সন্ধান করেছেন -তেমনি মনুষ্যত্বের ক্ষয়ে যাওয়ায় বিচলিত হয়েছেন বারবার। যেমনএকটি কবিতা অংশবিশেষ-

‘চিকন আগাটি তবু সূর্যের রেখা মেখে গেছে

মনোরম হয়ে গেছে তার ব্যথা, 

মধ্য-ভাংগা বাচ্চা গাছটি যেমন আবার জন্মাচ্ছে

যেন সহ্য হয়ে গেছে খুনের ব্যথাও গ্রন্থ পড়া মানুষের মন।’ 

মন লুকানো মানুষগুলোর শক্তির সন্ধান পেয়ে কবি আল হাদী ধরিত্রির হারানো সমৃদ্ধি ফিরিয়ে আনার সংগ্রাম ব্যক্ত করেছে‘মাটির নদী’ গ্রন্থের শব্দ বর্ণনায়।”

অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে এ বছর কবি আল হাদী তাঁর এ কবিতাগ্রন্থটি প্রকাশ করেছেন। ৩৬০টি কবিতা স্থানপেয়েছে বইটিতে। ধারণা করা হয়, এখন পর্যন্ত কবি আল হাদীর লিখিত কবিতার সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি।

‘মাটির নদী’ এই কাব্যগন্থের আগে কবি আল হাদী 'জীবের জড়তা' 'শ্রবণ অনুভূতি-১', 'শ্রবণ অনুভূতি-২', 'শ্রবণ অনুভূতি-৩', 'কাজিয়ার প্রস্তুতি' নামে একটি নাটক; 'প্রতিবেশী সময়', 'দ্বিতীয় সময়', 'অতিরিক্ত সময়', 'বস্তুতঃ সময়', ‘মেঘে ছড়ানো সময়', ‘সময়ের দূতাবাস', এবং সর্বশেষ এই ‘মাটির নদী’ নামে নয়টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন বলে জানা যায়। বইটি গ্রন্থমেলায় স্টলনং ১৮১ ও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। ‘মাটির নদী’ কবিতা গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এর ফ্ল্যাপে বলা হয়েছে ‘এই কবিতাগুলো নিকটজনের মতো সুবিধা কিংবা অসুবিধার মতো নয়, কিংবা এই সব কবিতাএকজনের জন্যও লেখা হয়নি, কিংবা কারোর জন্যই লেখা হয়নি। দুর্বল মনুষ্যত্ব সম্পন্ন মানুষ কিংবা অবিবেকী পরিপার্শ্বের কাছেএ কবিতাগুলো খামাখাই মনে হতে পারে, কবি হয়ত নিজেও তাই চেয়েছেন।’

কবি আল হাদী জীবের জড়তা নিয়ে গবেষণা করছেন অনেকদিন ধরে। পরিমাণ মতো শব্দ ব্যবহার করে তিনি অপেক্ষা করেছেনবহুদিন ধরে।

‘মাটির নদী’ কবিতা গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কর্নেল জামিল উদ্দীন আহমেদ ও এসবি’র এএসআই সিদ্দিকুর রহমানকে। বইটিপ্রকাশ হয়েছে প্রাচ্য প্রকাশন থেকে।