অমর একুশে গ্রন্থমেলায় ফাহিম মুনতাসির সম্পাদিত 'শত আলোর মেলা'র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকালে মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বইটির মোড়ক উন্মোচন করেন।
বইটির সহসম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নূর আহমেদ বকুল, আনিসুর রহমান মল্লিক, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানি, শহীদ হাসান সিদ্দিকী স্বপন, ছাত্র মৈত্রী'র সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
তরুণ লেখক ও ছাত্রনেতা ফাহিম মুনতাসির, সানিউর রহমান ও মো. আমীর হোসেন চৌধুরী’র যৌথ সম্পাদনায় দুই বাংলার ১০০ নবীন ও প্রবীণ কবির দ্রোহ, শক্তি, প্রেম, বেদনার ভাবনা নিয়ে প্রকাশিত হয়েছে কবিতার বই ‘শত আলোর মেলা’।
বইয়ে ফুটে ওঠেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, মেহনতী মানুষের জীবনের গল্প, সত্যের জয়গান, অন্যায়ের বিরুদ্ধে নানা স্লোগান। সম্পাদক ফাহিম মুনতাসির ও সহসম্পাদক সানিউর রহমানের যৌথভাবে নবম সম্পাদনা এটি। ফাহিম বাংলাদেশ ছাত্র মৈত্রী’র রাজনীতির পাশাপাশি কবিতা লিখেন, আবৃত্তি ও অভিনয় করতে পছন্দ করেন।
