আজাদ বহির্সম্পদ বিভাগের সচিব

আপডেট : ৩০ নভেম্বর ২০১২, ২১:০৪
বহিঃসম্পদ বিভাগের সচিব পদে বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদকে নিয়োগ করা হয়েছে। বহিঃসম্পদ বিভাগ থেকে সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে আগেই বদলি করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক ইত্তেফাককে জানান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামকে বিদ্যুত্ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরে নতুন কাউকে নিয়োগ করা হয়নি।