মিসৌরিতে লটারি জিতে এক মেকানিক ও তার স্ত্রীর বিপুল অর্থ লাভ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
‘আমরা যে কারো মতোই সাধারণ। আমরা স্বাভাবিক মানুষ। আমরা কেবল আকস্মিকভাবে বিপুল অর্থের মালিক হয়েছি।’ বিশাল অংকের লটারি জিতে শুক্রবার ডিয়ারবনের স্থানীয় হাইস্কুলে সাংবাদিকদের কাছে এভাবেই প্রতিক্রিয়া জানালেন যুক্তরাষ্ট্রের মিসৌরির এক মেকানিকের বেকার স্ত্রী সিন্ডি হিল। মার্ক এবং সিন্ডি হিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম লটারি জিতে এখন ২৯ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলারের মালিক। ২০১০ সালের পর থেকে তাদের সংসারে ছিল আর্থিক অনটন।