স্টাডি সার্কেলের প্রশ্ন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৮:১৪
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ৩ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘গোবিন্দচন্দ্র দেব’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ ১. গোবিন্দচন্দ্র দেবের প্রধান পরিচয় কি ? ২.তার জন্মস্থানের নাম এবং জন্ম তারিখ কত ? ৩. তিনি কোন্ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ? ৪. ১৯৬৭-এর দিকে তিনি কোথায় গমন করেন ? ৫. তিনি কার ভাবশিষ্য ছিলেন ? ৬. তাঁর দর্শনে বিশিষ্ট অবদানের জন্য পূর্ববঙ্গ সারস্বত সমাজ কি উপাধিতে ভূষিত করে ? ৭. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয় ? ৮.মরণোত্তর ‘একুশে পদক’ প্রদান করা হয় কত সালে? ৯. পাকবাহিনী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে তাঁকে নৃশংসভাবে হত্যা করে কত সালে ? ১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় তাঁর মরদেহ সমাহিত করা হয় ?