‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হওয়া প্রথম ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সম্মেলনে অংশ নিচ্ছে কম্পিউটার সোর্স। ইন্টারনেটে প্রজন্মের নিরাপত্তা বিষয়ে দর্শনার্থীদের অবহিত করতে তিনদিনের এ সম্মেলনে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্মেলন প্রাঙ্গনের প্রবেশ পথে ৮ নম্বর প্যাভিলিয়নে এসে দর্শনার্থীরা জানতে পারবেন ভার্চুয়াল দুনিয়ার হুমকি ও তা মোকাবেলার বিষয়ে। প্রত্যক্ষ করতে পারবেন সিম্যানটেক এবং সাইবারোমের নিরাপত্তার কার্যকারিতা। একইসাথে অনলাইন সিকিউরিটি, ব্যাকআপ, এনক্রিপশন প্রভৃতি বিষয়েও অনুষ্ঠিত হবে বিশেষ কর্মশালা।
