ইরাকের রাজধানীর পূর্বাঞ্চলে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার বাগদাদের জাইয়োনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে এক ব্যক্তি, তার স্ত্রী ও চার সন্তান নিহত হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা য়ায়নি। এর আগে গত ২৮ নভেম্বর বাগদাদের উত্তরে তারমিয়াহ এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। সে সময় বন্দুকধারীদের গুলিতে একই পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছিল। এদিকে ইরাকের উত্তরাঞ্চলের মসুল নগরীতে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে তিন পুলিশ আহত হয়েছে।
