জগন্নাথপুরে সন্ত্রাসীরা কুপিয়ে ফালাফালা করেছে এক লন্ডন প্রবাসীকে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে লন্ডন প্রবাসী এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে ফালাফালা করেছে। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।  আহত ব্যক্তি আওয়ামী লীগের নেতা জাবিছ আহমদ জিম্মাদার (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। একই ইউনিয়নের অনুচন্দ গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে সারা শরীর ফালাফালা করেছে।

আহতের পরিবারের লোকজন জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে আহত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত লন্ডন প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ইত্তেফাক/নূহু