সিটি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত সিটি আলোর ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স এর সনদ বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ের স্কাইমার্কে সিটি আলো ফ্ল্যাগশীপ শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে ২৮ জন মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস ইউ. আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)।
আরো পড়ুন: নুসরাত হত্যার তদন্তে এখন পর্যন্ত সন্তুষ্ট হাইকোর্ট
উল্লেখ্য, এই ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পায়। জানুয়ারি মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়েছিল। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা-ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণী-বছরে চারবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
ইত্তেফাক/বিএএফ
