টেক জায়ান্ট গুগল তাদের ক্রোমবুকগুলোর মূল্য নির্ধারণ করেছিল ২৪৯ ডলার। তবে স্কুলের জন্য মাত্র ১০০ ডলারেই ক্রোমবুকগুলো বিক্রি করছে গুগল। একটি দাতব্য ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে গুগল ভর্তুকিতে বিক্রি করছে এই ক্রোমবুকগুলো। গুগল তাদের ব্লগপোস্টে জানিয়েছে, DonorsChoose.org সাইটে গিয়ে এই ক্রোমবুকগুলোর জন্য আবেদন করা যাবে। এর আগে ওয়ান ল্যাপটপ পার চাইল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০ ডলারের ল্যাপটপ বিক্রির ঘোষণা দিলেও তারা সেটি পারেনি। তবে গুগল ভর্তুকিতে হলেও ১০০ ডলারে ল্যাপটপ ছড়িয়ে দিচ্ছে।
