এলজি’র এম-ডিস্ক ফিচারের ডিভিডি রাইটার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ১৯:১১
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজি ব্র্যান্ডের জিএইচ২৪এনএস৯৫ মডেলের নতুন ডিভিডি রাইটার। সাটা ইন্টারফেসের এই ডিভিডি রাইটারটি সর্বোচ্চ ২৪এক্স গতিতে ডিভিডি রাইট করতে পারে। এতে এম-ডিস্ক প্রযুক্তি থাকায় ডিস্কে রাইট করা ডেটা স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় রাইট করা যায় না এবং মুছে যায় না ও ক্ষতিগ্রস্ত হয় না। এতে রয়েছে সাইলেন্ট প্লে ও জ্যামলেস প্রযুক্তি। ফলে ডিস্কে আঁঁচড় বা আঙ্গুলের ছাপ থাকলেও ক্ষতিগ্রস্ত জায়গা বাদ দিয়ে চলতে থাকবে। মূল্য ১,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।