এসএসসি পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আলো অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো :
অধ্যায় :আলো
১. বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ-
ক) গামা খ) অতি বেগুনি
গ) অবলোহিত ঘ) বেতার
২। আইনস্টাইন নোবেল পুরস্কার পান কোন সালে?
ক) ১৯০৫ খ) ১৯৭৪ গ) ১৯২১ ঘ) ১৯০৬
৩। বৈদ্যুতিক চুলা থেকে বিকীর্ণ শক্তি-
ক) রাডার খ) বেতার গ) বেগুনী ঘ) অবলোহিত
৪। 25m2 ক্ষেত্রফল বিশিষ্ট এবং 5m ব্যাসার্ধের গোলক লম্বক ঘনকোণের মাত কত স্টেরেডিয়ান
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৫। 200Cd দীপন ক্ষমতার একটি বাতি 10m দূরে রাখলে ঐ পৃষ্ঠের দীপন তীব্রতা-
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৬। একটি সমতল দর্পন আলো প্রতিফলন করে-
ক) ৩০% খ) ৩৫% গ) ৪০% ঘ) ৫০%
৭। একটি দর্পনে ৬০০ কোনে আলো আপতিত হলে প্রতিফলন কোনের মান-
ক) ৩০০ খ) ৬০০ গ) ৭০০ ঘ) ৮০০
৮। সমতল দর্পনে ৫ সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে-
ক) ৫ সে.মি খ) ১০ সে.মি
গ) ১৫ সে.মি ঘ) ২০ সে.মি
৯। একটি গোলকীয় দর্পনের বক্রতার ব্যাসার্ধ্য ১০ সে.মি হলে ফোকাস হবে-
ক) ১০ খ) ২০ গ) ৫ ঘ) ৩০
১০। ১০ সে.মি একটি বস্তু একটি গোলকীয় দর্পনে কেন্দ্রে অবস্থিত হলে এর আকৃতি হবে-
ক) ৪০ সে.মি খ) ৩০ সে.মি
গ) ২০ সে,মি ঘ) ১০ সে.মি
১১। ২০ সে.মি লক্ষ্য বস্তুটি গোলকীয় দর্পনে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে হলে বস্তুর আকৃতি হতে পারে-
ক) ১৮ সে.মি খ) ১৬ সে.মি
গ) ২০ সে.মি ঘ) ২৫ সে.মি
১২। একটি গোলকীয় দর্পনের সামনে একটি ১০ সে.মি বস্তু রাখলে এটি ৫গুন বিবর্ধিত হলে এর প্রতি বিম্ভের আকার হবে-
ক) ৫০ সে.মি খ) ২ সে.মি
গ) ১৫ সে.মি ঘ) একটি ও নয়
১৩। অবতল দর্পনে কোনটি পরীক্ষা করা যায় না-
ক) চোখ খ) নাক গ) গলা ঘ) মস্তিস্ক
১৪। রাস্তার লাইট কোন দর্পন ব্যবহূত হয়?
ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) ক ও খ
১৫। নিম্নের কোন আলোতে সঠিক প্রতিসরনাঙ্ক নির্ণীত হয় না?
ক) বেগুনী খ) নীল গ) সবুজ ঘ) সাদা
১৬। পানির প্রতি সরনাঙ্ক কত?
ক) ১.৩০ খ) ১.৪১ গ) ১.৩৩ ঘ) ১.৫০
১৭। বরফের প্রতিসরনাঙ্ক কোন বর্ণে বেশি হবে-
ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) বেগুনি
১৮। নিম্নের কোনটিতে আলোকীয় ঘনত্ব কম
ক) বরফ খ) পানি গ) কেরোসিন ঘ) বেনজিন
১৯। প্রতিসরনাঙ্ক কোনিটর ওপর নির্ভরশীল?
ক) আপতন কোণ খ) প্রতিসরণ কোণ
গ) আলোক বর্ণ ঘ) ক ও খ
২০। হীরকের ক্ষেত্রে আলো হীরক থেকে কত কোণে হালকা মাধ্যমে আপতিত হলে তা অধিকতর চক চক করবে-
ক) ২৪০ খ) ২০০ গ) ১৫০ ঘ) ৩০০
২১। ভূপৃষ্ঠে থেকে উপরে উঠলে নিম্নের কত দূরত্বে সবচেয়ে বেশি সংকট কোণ বেশি হবে?
ক) ১০ কি.মিখ) ১৫ কি.মিগ) ২০ কি.মি ঘ) ৩০ কি.মি
২২। নিম্নের কোনটি অক্ষি গোলকের লেন্সের ক্ষমতার বেশি হবে যখন এর বক্রতার ব্যাসার্ধ-
ক) ৪০ সে.মি খ) ৫০ সে.মি
গ) ৬০ সে.মি ঘ) ৪৫ সে.মি
২৩। লেন্সে কোন বস্তুকে f ও 2f এর ভিতর রাখলে বস্তুটি প্রকৃতি হবে
ক) সদ খ) উল্টো গ) সদ ঘ) ক ও খ
২৪। +4d ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস কত?
ক) ২৫ সে.মি খ) ৩০ সে.মি
গ) ১৫ সে.মি ঘ) একটি ও না
২৫। আতশি কাঁচ হিসেবে ব্যবহূত হয় কোন লেন্স?
ক) উত্তল খ) অবতল
গ) গোলকীয় ঘ) একটিও না
২৬। নিম্নের কোথায় অবতল লেন্স ব্যবহার করা হয়?
ক) চশমা খ) অনুবীক্ষণযন্ত্রে
গ) ক্যামেরা ঘ) বিবর্ধক কাঁচ হিসেবে
২৭। কোনটি আইরিলের বর্ণ নয়?
ক) সাদা খ) কালো
গ) হালকা নীল ঘ) গাঢ় বাদামী
২৮। বডস্ ও কোন্স চক্ষুর কোন অংশে থাকে।
ক) আইরিস খ) রেটিনাতে
গ) লেন্সে ঘ) কৃষ্ণে মন্ডলে।
২৯। দর্শনের স্থায়িত্ব কাল কত?
ক) .১ সে. খ) .২ সে. গ) .৩ সে. ঘ) .৪ সে.
৩০। চক্ষুর মাইওপিয়া ত্রুটিতে কোন দূরত্বের বস্তু দেখতে পাওয়া যায়?
ক) ৩০ সে.মি খ) ৪০ সে.মি
গ) ৫০ সে.মি ঘ) ২০ সে.মি
৩১। সবুজ ও লাল রং মিলে হয়-
ক) হলুদ খ) নীল গ) আসমানী ঘ) বেগুনি
৩২। নভোবীক্ষন যন্ত্র কে প্রথম আবিস্কার করেন ?
ক) কেপলার খ) গ্যালিলিও
গ) টাইকো ব্রাহে ঘ) মার্লি
৩৩। নিম্নের কোন আলোতে বিচ্ছুরণ কোন বেশি হয়?
ক) লাল খ) সবুজ গ) হলুদ ঘ) নীল
৩৪। নিম্নের কোন আলোতে বেগ বেশি?
ক) লাল খ) সবুজ গ) হলুদ ঘ) নীল
৩৫। আসমানী সহ অন্য একটি বর্ণ একত্রিত করা হলে এটি সাদা বর্ণ ধারন করে । আসমানী বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
ক) হলুদ খ) লাল গ) নীল ঘ) বেগুনি
উত্তর১. ক২. ক৩.ঘ৪.ক৫.ক৬.গ৭.খ৮.ক ৯.গ১০.ঘ১১.ঘ১২.ক১৩.ঘ১৪.ক১৫.ঘ ১৬.গ১৭.ঘ১৮.ক১৯.গ২০.ঘ২১.ঘ২২.ক ২৩.ঘ২৪.ক ২৫.ক২৬..ক২৭.ক২৮.খ ২৯.খ৩০.ঘ৩১. ঘ৩২.ক৩৩.ঘ৩৪.ক ৩৫.গ
