ডিএসইসির বৃত্তি ঘোষণা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৩
২০১১ সালের প্রাথমিক সমাপনী, জেএসসি এবং ২০১১ ও ২০১২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বৃত্তি ঘোষণা করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মনোনীত বৃত্তিপ্রাপ্তরা হলো- ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ তাসনুভা তাবাসসুম, পিতা মাসুম বিল্লাহ (দিগন্ত টিভি), ফারহান ইশরাক রাফি, পিতা মোহাম্মদ আবুল হোসেন (মানবজমিন), ইরিত্রা দেবনীল, পিতা দেবাশীষ দেব (বিডিনিউজ); জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সাকিব মাহমুদ, পিতা ইদ্রিস মাদ্রাজী (নয়াদিগন্ত); এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নুজহাত আনজুম, পিতা মুহাম্মদ নুরুল হুদা (সংগ্রাম); এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীর ইমতিয়াজ মোসতাফিজ, পিতা মীর মোসতাফিজ আহমদ (ইত্তেফাক), রুফাইদা মাসুরুর, পিতা মো. মোস্তফা কামাল (যুগান্তর), লামিয়া ইসলাম, পিতা আলীমুজ্জামান (ডেইলি সান)। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মারুফ জাকারিয়া, পিতা জাকিরুল ইসলাম (ইত্তেফাক), রিফাত হাসান, পিতা মোতালেব জামালী (নয়াদিগন্ত), মো. তৌফিক হাসান, পিতা মো. জয়নাল আবেদিন (করতোয়া); এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহমদ রাফিদ ফারহান, পিতা আহমদ মতিউর রহামন (নয়াদিগন্ত), তাসফিন ফাহাদ, পিতা নাসির হেলাল (নয়াদিগন্ত), নুসরাত জামান অন্তু, পিতা অহিদুজ্জামান মিঞা (বাসস)। —প্রেস বিজ্ঞপ্তি