১৭। ঝর্ণা’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
(ক) মাত্রাবৃত্ত (খ) স্বরবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত (ঘ) অমিত্রাক্ষর
নিচের উদ্দীপক থেকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
মাদার তেরেসা এক মহিয়সী নারী। তিনি দীর্ঘদিন মানবসেবার জন্য মিশনারিজ অব চ্যারিটি, নির্মল হূদয়, প্রেমনিবাস, শিশুভবন প্রভৃতি সেবামূলক সংগঠন গড়ে তুলেছেন। তাই তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কার থেকে যে অর্থ পেয়েছিলেন, সেটিও নিজের জন্য ভোগ না করে মানবসেবার কাজে ব্যয় করছেন। আর তাইতো তিনি আজও মানুষের মনের কোঠায় অম্লান হয়ে আছেন।
১৮। উদ্দীপকে বর্ণিত মাদার তেরেসার কাজের চিন্তা চেতনার সাথে
‘দুই মুসাফির’ গল্পের কোন্ চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) সোবহান জোয়ার্দার (খ) সোলেমান মল্লিক
(গ) দ্বিতীয় পথিক (ঘ) লালন ফকির
১৯। মাদার তেরেসা এবং
‘দুই মুসাফির’ গল্পের সাদৃশ্য চরিত্রটি যে কারণে আজও মানুষের মানসপটে রয়েছে তা নিম্নের কোন্ বাক্যে প্রকাশ পেয়েছে?
(ক) চকচক করলে সোনা হয় না (খ) লোভে পাপ পাপে মৃত্যু
(গ) কীর্তিমানের মৃত্যু নাই (ঘ) ইচ্ছা থাকলে উপায় হয়
২০। ‘স্বাধীনতা তুমি’ কবিতায় কবি স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন-
i. চেতনার অনুষঙ্গে
ii. জীবনের অনুষঙ্গে
iii. বস্তুর অনুষঙ্গে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ইন্দ্রের সভায় বেহুলা নেচেছিল কেন?
(ক) নাচের দক্ষতা প্রদর্শনের জন্য
(খ) দেবতাগণ নাচতে বাধ্য করেছিলেন
(গ) বিনোদনে দেবতাদের তুষ্ট করার জন্য
(ঘ) মৃত স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য
২২। ‘অভিযাত্রিক’ কবিতায় কবি তরুণদের প্রশস্তি গেয়েছেন কেন?
(ক) তরুণ অভিযাত্রিকদের দৃঢ় মনোবল দেখে মুগ্ধ হয়ে
(খ) তরুণ অভিযাত্রিকদের দূরন্তপনা দেখে মুগ্ধ হয়ে
(গ) অভিযাত্রিকদের দেশ জয়ের দুর্নিবার সাহস দেখে মুগ্ধ হয়ে
(ঘ) অভিযাত্রিকদের মধ্যে নব আবিষ্কারের স্পৃহা দেখে মুগ্ধ হয়ে
২৩। রবীন্দ্রনাথের রচনাবলি কতটি খণ্ডে সংকলিত হয়েছে?
(ক) ২৪ খণ্ডে (খ) ২৬ খণ্ডে
(গ) ২৮ খণ্ডে (ঘ) ৩০ খণ্ডে
২৪। অষ্টক কাকে বলে?
(ক) চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
(খ) চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
(গ) চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
(ঘ) চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
আঁঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে
মুদব নয়ন শেষে।।
২৫। উদ্দীপকের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা কোনটি?
(ক) বঙ্গবাণী (খ) ধনধান্য পুষ্পভরা
(গ) বাংলার মুখ (ঘ) স্বাধীনতা তুমি
২৬। উক্ত ভাবের সাথে সঙ্গতিপূর্ণ চরণ-
(ক) বঙ্গদেশি বাক্য কিবা যত ইতি বাণী
(খ) আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি
(গ) বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর
(ঘ) যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা
২৭। কবি কামিনী রায়ের জীবন দুঃখভারাক্রান্ত হয়ে ওঠে কেন?
(ক) সন্তানের মৃত্যুতে
(খ) বাবার মৃত্যুতে
(গ) স্বামীর মৃত্যুতে (ঘ) মায়ের মৃত্যুতে
২৮। ‘বাংলা কবিতার ছন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) আবদুল কাদির
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান
২৯। বাইরের দেশ আমাদের শাসন করেছে কেন?
(ক) জ্ঞান বিজ্ঞানে উন্নয়ন হয়নি বলে
(খ) তথ্য প্রযুক্তিতে অংশ নেয়নি বলে
(গ) শিল্প বিপ্লবে অংশ নেয়নি বলে
(ঘ) অর্থ সম্পদ ছিল না বলে
৩০। গাঁয়ের বুড়ো মানুষটি কী গল্পকাহিনী শোনাচ্ছে?
(ক) বেহুলা-লখিন্দারের কাহিনী (খ) কল্পিত কাহিনী
(গ) আমীর সাধুর কাহিনী
(ঘ) পাগলের কাহিনী
১৭। ক ১৮। ঘ ১৯। গ ২০। খ ২১। ঘ ২২। ক ২৩। ঘ ২৪। গ ২৫। ঘ ২৬। খ ২৭। গ ২৮। ঘ ২৯। গ ৩০। গ
