এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজিতে A+ পেতে সবচেয়ে বড় প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা এবং তদানুযায়ী যথার্থ অনুশীলন। ইংরেজি প্রথমপত্রের Part A, Part B ও Part C-তে যেসব critical question রয়েছে, সেগুলোর উপর সম্যক ধারণার্জন করে ও উত্তর লেখার যথার্থ কৌশল আয়ত্ত করে উপযুক্ত কিছু অনুশীলন করতে পারলেই সাফল্য অনিবার্য। ইতোপূর্বে আমরা Part A-এর উপর আলোচনা করেছি। এখন পর্যায়ক্রমে Part B অংশের Fill in the gaps-এর নিয়মাবলী এবং কিছু গুরম্নত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো।
Fill in the gaps-এর জন্য প্রয়োজনীয় নিয়মাবলী
চেনার উপায়-০৭ : It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়। তবে কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে infinitive phrase বসে এবং কোন কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়। It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ব বুঝায়। It is time / It is high time এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) It is time / It is high time + (for + object)+ to + verb-এর base form + অন্যান্য
b) It is time / It is high time + sub2 + verb-এর past form + অন্যান্য
Q. It is time to ———— the work. (Ans. It is time to start the work.)
Q. It’s time we ———- our livelihood. (Ans. It’s time we earned our livelihood.)
Q. It is high time for us to ———— the enemy. (Ans. It is high time for us to attack the enemy.)
Q. It is time we ———- our business. (Ans. It is time we started our business.)
Q. It’s high time they ———-. (Ans. It’s high time they changed their eating habits.)
চেনার উপায়-০৮: Would that / If / Had / I wish / I desire ইত্যাদি কোন sentence-এর শুরুতে বসে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করে। এ ধরনের sentence-কে past unreal fact / subjunctive past tense বলা হয়। এর গঠন past simple tense-এর হলেও তা present কিংবা future tense-এর অর্থ প্রকাশ করে। উলেস্নখ্য যে, এ ধরনের sentence-এ verb হিসেবে be verb ব্যবহূত হলে সেক্ষেত্রে সর্বদা were বসে। Would that / If / Had / I wish / I desire-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Would that / If / I wish / I desire + sub + verb-এর past form + অন্যান্য + !
b) Had + sub + object + অন্যান্য + !
Q. If I ———-! (Ans. If I were a child again!) Q. I wish I ———-. (Ans. I wish I were a king.)
Q. Had I the ———-! (Ans. Had I the wings of a bird!) Q. I wish it ———-. (Ans. I wish it were Saturday.)
Q. I desire he ————. (Ans. I desire he were alive today.)
Q. If only I ————!
(Ans. If only I knew the man in this area!)
Q. Would that he ————!
(Ans. Would that he stood first in the examination!)
