১.তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাত্ ১ থেকে ৪ পর্যন্ত তারিখ বাংলায় কোন ভাষার নিয়মে লেখা হয়?
ক হিন্দি খ উর্দু গ ফারসি ঘ সংস্কৃত
২.হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক তৃতীয় খ ছয় গ দশই ঘ তেসরা
৩.‘তের’ এর পুরণবাচক শব্দ কোনটি?
ক ১৩ খ ক্রয়োদশ গ তেরতম ঘ তেরই
৪.কোনটি ক্রমপূরণবাচক সংখ্যা?
ক পাঁচই খ ছয় গ সপ্তম ঘ অষ্ট
৫.অংক সংখ্যা কোনটি?
ক ৯ খ ষষ্ঠ গ সপ্তম ঘ আট
৬.সংখ্যা কি কাজে লাগে?
ক পাঠে খ আহারে গ খেলায় ঘ গণনায়
৭.তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক তিন খ চৌঠা গ পঞ্চ ঘ ষষ্ঠ
৮.কোনটি পূরণবাচক শব্দ?
ক কুড়ি খ দোসরা গ নবম ঘ হব
৯.কোন বহুবচনগুলো সঠিক?
ক তরুরাজি, পুষ্পদাম খ মানুষগণ, মানুষবৃন্দ
গ সভ্যসকল, সভ্যসমূহ ঘ ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ
১০.পাল ও যূথ শব্দ দু’টি কোথায় ব্যবহূত হয়?
ক উন্নত প্রাণীর বহুবচনে খ জন্তুদের একবচনে
গ অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ঘ জন্তুর বহুবচনে
১১.নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক বড় বড় মাঠ খ এটাই করিমদের বাড়ি
গ সিংহ বনে থাকে ঘ হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করেছে
১২.কোনটি একবচনের উদাহরণ?
ক মানুষ মরণশীল খ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ লোকে বলে ঘ পর্বত
১৩.‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক পক্ষী খ টাক গ ছাত্র ঘ পর্বত
১৪.কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক নিচয় খ মালা গ গুলো ঘ মন্ডলী
১৫.কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না?
ক বচনভেদে খ বর্ণনাভেদে
গ অর্থভেদে ঘ প্রয়োগভেদে
১৬. মালা, দাম, রাজি, রাশি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ কোন জাতীয় শব্দের বহুবচনে ব্যবহূত হয়?
ক উন্নত প্রাণিবাচক খ প্রাণী ও অপ্রাণিবাচক
গ ভাববাচক ঘ অপ্রাণীবাচক
১৭.খাঁটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহূত হয়?
ক গণ, সব, বৃন্দ খ এরা, নিকর, গুলি
গ বর্ণ, সকল, দের ঘ রা, গুলো, দের
১৮.কোনটি সঠিক বহুবচন?
ক মন্ত্রীসকল খ সব মন্ত্রী গ মন্ত্রিমন্ডলী ঘ মন্ত্রীবর্গ
১৯.কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক কুল, সমূহ, বৃন্দ খ বর্গ, বৃন্দ, মালা
গ আবলি, পুঞ্জ, রাশি ঘ কুল, নিচয়, সকল
২০.বচন অর্থ কি?
ক সংখ্যার ধারণা খ গণানার ধারণা
গ ক্রমের ধারণা ঘ পরিমাণের ধারণা
২১.কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক কুল খ মালা গ সমাজ ঘ মন্ডলী
২২.কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়?
ক বৃন্দ খ কুল গ বর্গ ঘ গ্রাম
২৩.কেবল জন্তুর বহুবচনে ব্যবহূত হয়-
ক পাল খ নিচয় গ সব ঘ দের
২৪.রচনা-শব্দটির সঠিক বহুবচন কোনটি?
ক রচনাবৃন্দ খ রচনারাজি
গ রচনাবলি ঘ রচনাসকল
২৫.সর্বনামের বহুবচন কোনটি?
ক তোমরা খ ফুলদল গ মেঘমালা ঘ দ্বীপপুঞ্জ
উত্তরমালা : ১ ক২ ঘ৩ খ ৪ গ৫ ক৬ ঘ ৭ খ৮ গ৯ ক১০ ঘ১১ খ১২ গ১৩ গ১৪ গ১৫ ক১৬ ঘ১৭ ঘ১৮ ঘ১৯ গ২০ক২১ ক২২খ২৩ ক২৪ গ২৫ ক
