দীর্ঘদিন ধরে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘চোরাবালি’ নিয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। এ ছবিটির নির্মাতা তরুণ চিত্র পরিচালক রেদওয়ান রনি। নতুন ছবির সাফল্য নিশ্চিত করতেই এবারে চোরাবালি’র ক্যাম্পেইনে নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করছেন। এই প্রথমবারের মতো ‘চোরাবালি’র কলাকুশলী টিম নিয়ে পরিচালক রেদওয়ান রনি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে যাবেন ছবির প্রচারণায়। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টালিউডের অভিনেতা ইন্দ্রনীল। তার বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান। চোরাবালি’ মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।
