আজকের অনুষ্ঠান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবীতে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। ছায়ানটঃ বিজয় দিবস উপলক্ষে বৈচিত্র্যময় ছন্দ সুর ও বাণীর নির্বাচিত সম্মেলক গীতসম্ভারের ধ্বনিমুদ্রিকা (সিডি) ‘নব যুগ ঐ এল ঐ’ আত্মবোধনের গানের এই ধ্বনিমুদ্রিকাটির প্রকাশনা অনুষ্ঠান, সন্ধে সাড়ে ৬টায়, ছায়ানট মিলনায়তনে। সম্মিলিত বাংলা ব্লগ কমিউনিটিঃ ‘বাক স্বাধীনতা: বাক দায়িত্বশীলতা’ প্রতিপাদ্য নিয়ে ৪র্থ বাংলা ব্লগ দিবস পালন, বিকাল সাড়ে ৫টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে। ডিবেট ফর ডেমোক্রেসিঃ আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০১২ উপলক্ষে ‘অভিবাসন ব্যয়’ শীর্ষক বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিকাল ৩টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে। মাল্টিপ্ল্যান সেন্টারঃ ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২ এর উদ্বোধন, বিকাল ৩টায়, মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে। শেলটেকঃ দেশি-বিদেশি স্থাপতিদের নান্দনিক নকশায় ১৮৪টি এ্যাপার্টমেন্টের কমপ্লেক্স শেলটেক বিথীকার বিপণন কার্যক্রমের উদ্বোধন, বেলা ১১টায় পশ্চিম পান্থপথ শেলটেক টাওয়ারে। জাতীয় মহিলা সংস্থাঃ ‘মহিলা মুক্তিযোদ্ধা সংবর্ধনা’, বিকাল সাড়ে ৩টায়, বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীঃ ‘জেগে আছি অহর্নিশ অতন্দ্র প্রহর, দেবনা পড়তে ঘাঁটিভিড়তে নৌবহর’ শ্লোগান নিয়ে শুরু হচ্ছে উদীচীর অষ্টাদশ জাতীয় সম্মেলন, বিকাল সাড়ে ৩টায়, উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে।