কফি পানে গলার ক্যান্সারের ঝুঁকি কমে?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
কফি পানের সুফল নিয়ে বিগত ২৬ বছর ধরে পরিচালিত এক গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন যারা নিয়মিত কফি পান করেন তাদের গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি ২৬ শতাংশ থেকে ৫০ শতাংশ কম। যারা দিনে ১ কাপ থেকে ৪/৬ কাপ পর্যন্ত কফি পানে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কফি পানের এই সুফল দেখতে পেয়েছেন বিশেষজ্ঞগণ। ১৯৮২ সাল থেকে ৯ লক্ষ ৬৮ হাজার ৪৩২ জন নারী-পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়। তবে যারা ধূমপান ও অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই হিসাব যথাযথভাবে প্রযোজ্য হবে না। আমেরিকান জার্নাল অব এপিডেমিওলজিতে এই গবেষণা তথ্যটি প্রকাশিত হয়েছে। তবে কফি কিভাবে গলার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এ বিষয়টি পরিষ্কার নয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির বিশেষজ্ঞ গবেষণার প্রধান অথার জ্যানেট এইচ হিলডেব্রান্ড-এর মতে, কফির মধ্যে কোন এন্টি-ক্যান্সার উপাদান থাকতে পারে যা ক্যান্সার রোধে সহায়ক হয়। তবে ড: জ্যানেটের অভিমত, ক্যান্সার প্রতিরোধের জন্য তারা মানুষকে নতুন করে কফি পানে উত্সাহিত করতে চান না। তবে যারা কফি পান করেন তাদের জন্য গবেষণা তথ্যটি একটা ভাল খবর হতে পারে।