সৌদি আরবের মক্কা নগরীতে বুধবার হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুদানের এক নাগরিককে তরবারি দিয়ে শিরশ্ছেদ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুদানের নাগরিক ওসমান মোহাম্মদ এক বিবাদের জের ধরে সুদানের অপর এক নাগরিক সালাহ আহমদকে উপর্যুপরি পিটিয়ে হত্যা করে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে মোট ৭৬জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৭৯।
