চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১০:০৫

চট্টগ্রামের লোহাগাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলার আসামি কোচিং সেন্টারের শিক্ষক সাইফুল ইসলাম (৩০) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, সোমবার ভোরের দিকে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি আমিরাবাদের ঘোনাপাড়া এলাকায় ‘সৃজনশীল’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

 

এএসপি মাশকুর রহমান বলেন, গত ১২ এপ্রিল ওই কোচিং সেন্টারের নবম শ্রেণির এক ছাত্রীর বাসায় গিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণের অভিযোগে মামলা হয় সাইফুলের বিরুদ্ধে। মামলা পর থেকেই সাইফুল আত্মগোপনে ছিলেন।

 

ইত্তেফাক/এএম