আজীবন সম্মাননায় কিংবদন্তি রুনা লায়লা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১০ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিসেল-চ্যানেল আই এর অষ্টম আসর। এই আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হবে কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। তবে প্রাথমিকভাবে অনুষ্ঠানটি কলকাতার খোলা মাঠে বড় আয়োজনে অনুষ্ঠিত হবার কথা থাকলেও পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা ও কলকাতা দুই ভাগে ভাগ করা হয়েছে। এ প্রসঙ্গে পুরো আয়োজনের পরিচালক অভিনেতা শহীদুল আলম সাচ্চু বলেন, এখনই কোন কিছু চূড়ান্ত বলতে চাচ্ছি না। কারণ প্রতিদিনই প্ল্যান পরিবর্তন হচ্ছে। তবে দুইবাংলা মিলিয়েই পুরো আয়োজনটি করা হচ্ছে।