ভালো ঘুম চাই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
সকলে চায় সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম। আর অনেকে ঘুমের জন্য কত কিছুই না করেন। শেষ পর্যন্ত অনেককে ঘুমের ওষুধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ভালো ঘুমের জন্য কিছু নিয়ম অনুসরণ করলে ফল পাওয়া যায়। যেমন-নিয়মিত ব্যায়াম করতে হবে; যাতে শরীরে অবসাদ না পেয়ে বসে। সন্ধ্যা ৭টার পর কফি বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে বিরত থাকুন। ঘুমাতে যাবার অন্তত ১ ঘন্টা পূর্ব থেকে কোন চিন্তার কাজ করবেন না। টোটাল রিল্যাক্সড মুডে থাকতে হবে। ঘুমানোর ঘরটি হতে হবে একে-বারেই কোলাহলমুক্ত। ঘুমানোর সময় সবধরনের বাতি নিভিয়ে দিন। যদি ঘুম আসতে বিলম্ব হয় তবে খানিকটা লম্বা শ্বাস নিন। সম্ভব হলে ১ গ্লাস হালকা গরম দুধ পান করুন। রাতে গোসলের পর অয়েল ম্যাসাজ নিতে চেষ্টা করুন। এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিত্সকের পরামর্শ নিন।