কঙ্কাল দেহকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ৮.১ অধ্যায়ের কঙ্কালতন্ত্র (Skeletal System)- বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব, প্রশ্ন ঃ কঙ্কালতন্ত্র কী ? কঙ্কালতন্ত্রের কাজগুলো লেখ। উত্তর ঃ কঙ্কালতন্ত্র (Skeletal System) ঃ যে তন্ত্র অস্থি, তরুনাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত হয়ে দেহের আভ্যন্তরীণ কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং অত্যাবশ্যকীয় ও কোমল অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে অন্তঃ কঙ্কালতন্ত্র (Internal Skeletal System )বলে কিন্তু সার্বিকভাবে আঁইশ, পালক, লোম বা চুল, নখ, শিং, দাঁত ইত্যাদি ত্বকোদ্বূত অঙ্গসমূহের সমন্বয়ে হঠিত বহিস্থঃ কঙ্কাল এবং অন্তঃ কঙ্কালতন্ত্রকে একত্রে কঙ্কালতন্ত্র (Skeletal System) বলা হয়। কঙ্কালতন্ত্রের কাজ (Function of Skeletal System) ঃ ১. কঙ্কাল দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদানে সহায়তা করে এবং ইহা দেহের মজবুত কাঠামো গঠন করে। ২. পেশী, লিগামেন্ট. ট্যানডন ইত্যাদির আটকানোর কাজ করে। ৩. অস্থিসন্ধি গঠনের মাধ্যমে এটি চলাচলে সাহায্য করে। ৪. কঙ্কাল দেহকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে। ৫. ভ্রুণাবস্থায় কিংবা শৈশব হতে জীবনের শেষ বাঁক পর্যন্ত কঙ্কালের অর্থাত্ অস্থির মজ্জা বিভিন্ন প্রকার রক্তকণিকা (Boold cell) তৈরি করে। সেজন্য অস্থিসমূহকে রক্ত উত্পাদনের কারখানা বলা হয়। ৬. দেহের অভ্যন্তনীর সকল চাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন কের। ৭. মস্তিষ্ক, সূষুম্নাকান্ড ও দেহগহ্বরের অত্যন্ত সংবেদনশীল এবং নরম অঙ্গসমূহকে বাইরের তাপ, চাপ, রাসায়নিক ও যান্ত্রিক ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা করে থাকে। ৮. দেহে আয়ণিক সমতা আনয়ন করে থাকে। ৯. দেহের প্রায় ৯৭% ক্যালসিয়াম অস্থিতে সঞ্চিত থাকে।