প্রকাশনা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন ঘরে বসেই উপার্জন করা যায় অর্থ। তবে এর জন্য প্রয়োজন প্রয়োজনীয় শিক্ষা আর প্রশিক্ষণ। আমাদের দেশে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের সাথে এখন অনেকেই যুক্ত হয়েছেন। আরও বেশি সংখ্যক তরুণকে আউটসোর্সিংয়ে জড়িত করতে পারলে তা দেশিয় অর্থনীতিতে তাত্পর্যপূর্ণ অবদান রাখবে। ইন্টারনেটে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে প্রকাশিত হয়েছে ‘ইন্টারনেটে আত্মকর্মসংস্থান-১’ বইটি। এই বইয়ে ওডেস্ক, ফ্রিল্যান্সার, অ্যাডসেন্স, ডাটা এন্ট্রি, মাইক্রোজবস, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, পেয়জা প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু অনলাইনে কাজ করাই নয়, উপার্জিত অর্থ কী করে নিজস্ব অ্যাকাউন্টে জমা করতে হবে, সেসবও আলোচনা করা হয়েছে এতে। বইটিতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো সহজে বোঝার জন্য সাথে যুক্ত করা হয়েছে ভিডিও টিউটোরিয়াল। বইটি লিখেছেন মো. মিজানুর রহমান। www.bookbd.info ওয়েবসাইট থেকে থেকে বইটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বইটির একটি পিডিএফ সংস্করণ ডাউনলোডও করা যাবে এই ওয়েবসাইট থেকে। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী।