শহীদ শাহজাহান সিরাজ হত্যার বিচার দাবি করেছে জাসদ ছাত্রলীগ। এ দাবিতে গত শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। শাহজাহান সিরাজের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জাসদ ছাত্রলীগের রাজশাহী শাখার তখনকার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজকে স্বৈরাচারের নির্দেশে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করে।
