নেত্রকোনায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১০
জেলার আটপাড়া উপজেলার মেঘেরকান্দা গ্রামে শনিবার পুকুর থেকে তন্দ্রা নামের দুই বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে সিদ্দিক মিয়ার গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় সিদ্দিক মিয়া ও আশ-পাশের লোকজন আগুন নিভাতে যায়। আগুন নিভানোর পর সিদ্দিক মিয়া দেখে তার দুই বছরের কন্যা তন্দ্রা নেই। শনিবার সকালে পাশের বাড়ির মোখলেছ মিয়ার বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য শিশুকন্যা তন্দ্রার পিতা সিদ্দিক মিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।