উ. কোরিয়ার রকেট ১০ হাজার কি.মি. যেতে সক্ষম :দ. কোরিয়া

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
উত্তর কোরিয়া সম্প্রতি আধাটন বিস্ফোরক বহনে সক্ষম যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা ১০ হাজার কিলোমিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানায়, মহাকাশে উপগ্রহ স্থাপনের লক্ষ্যে পরিচালিত বৈজ্ঞানিক মিশন বলে উত্তর কোরিয়া গত ১২ ডিসেম্বর যে তৃতীয় পর্যায়ের ইনহা-৩ রকেট উেক্ষপণ করেছিল তা ১০ হাজার কিলোমিটারের বেশি দূরে যেতে সক্ষম। রকেটের একটি অক্সিডাইজার কন্টেইনার পর্যবেক্ষণের ভিত্তিতে এ ধারণা পাওয়া যায়। এর আগে উত্তর কোরিয়ার যে রকেটটি সমুদ্রে পড়ে গিয়েছিল সেখান থেকে ঐ কন্টেইনার উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গবেষণার ভিত্তিতে বলছি, ৫শ’-৬শ’ কেজি বিস্ফোরক বহনে সক্ষম ঐ রকেট ১০ হাজার কিলোমিটারের বেশি যেতে পারে।’