এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজ একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন দেয়া হলো।
১। ইমানের বহিঃপ্রকাশ কী?
ক) ইসলাম খ) আমল গ) তাওহিদ ঘ) জাকাত
২। কোনো ফরজ কাজ অস্বীকার করা কী?
ক) অংশীবাদ খ) হারাম গ) অংশীদার ঘ) কুফর
৩। বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ কে ছিলেন?
ক) উমর খাইয়াম খ) হাসান ইবনে হাইসাম গ) ইবনে সিনা ঘ) জাবির ইবনে হাইয়্যান
৪। আখলাকে যামিমা কোনটি?
ক) সত্যবাদিতা খ) আমানতকারী
গ) ফিতনা সৃষ্টি করা ঘ) ওয়াদা রক্ষা করা
৫। কোন অপরাধের ফলে মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়?
ক) প্রতারণা ও মিথ্যা খ) পাপাচার ও অলসতা
গ) কুফর ও নাফারমানি ঘ) মিথ্যা ও অলসতা
৬। ইমানের মূল বিষয় হচ্ছে-
ক) তিনটি খ) সাতটি গ) নয়টি ঘ) দশটি
৭। কিসে মানুষের কল্যাণ নিহিত?
ক) হালাল উপার্জনে খ) স্বদেশপ্রেমে
গ) জ্ঞানার্জনে ঘ) মানবসেবায়
৮। কিতাবুল মানসুরি কতখন্ডে সমাপ্ত?
ক) দশ খন্ডে খ) এগার খন্ডে
গ) বার খন্ডে ঘ) তের খন্ডে
৯। সাওম পালনকারী ব্যক্তি - নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
ক) লোভ খ) কু-রিপু গ) বদ্যাভাস ঘ) ক্ষুধা
১০। ইসলামি শরিয়তের উত্স কয়টি?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
১১। কোরআন মাজিদে কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে?
ক) কাফেরদেরকে খ) মুনাফিকদেরকে
গ) মুশরিকদেরকে ঘ) ইমানদারদেরকে
১২। কোরআন মাজিদের ভাষা ও রচনাশৈলীতে কারা মুগ্ধ হন?
ক) জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিগণ
খ) ঐতিহাসিক গবেষকগণ
গ) কবি ও সাহিত্যিকগণ ঘ) অমুসলিম মনীষীগণ
১৩। সচ্চরিত্রের মূল সঞ্জীবনীশক্তি কী?
ক) আদল খ) ইহসান গ) সবর ঘ) তাকওয়া
১৪। ‘ফিতনা-ফাসাদ হত্যার চেয়েও জঘন্য।’ উক্তিটি কোরআনের কোন সুরার?
ক) সুরা আল বাকারা খ) সুরা আন নিসা
গ) সুরা আল মায়িদা ঘ) সুরা আল ইমরান
১৫। ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি-
ক) আনুগত্য খ) অনুরাগ গ) শান্তি ঘ) সান্নিধ্য
১৬। ‘হিকমা’ শব্দের অর্থ কী?
ক) জ্ঞান খ) দর্শন গ) বিজ্ঞান ঘ) প্রযুক্তি
১৭। ইবাদাতের মূল লক্ষ্য কী?
ক) জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি খ) আল্লার আইন মেনে চলা
গ) রাসূল (স) এর সন্তুষ্টি অর্জন ঘ) আল্লাহার সন্তুষ্টি অর্জন
১৮। কোন ইবাদাত প্রতি মুহূর্তে আল্লাহর আইন মেনে চলার উত্সাহ প্রদান করে?
ক) সালাত খ) জাকাত গ) জিহাদ ঘ) সাওম
১৯। মুনাফিকদের কাফির বলা হয় কেন?
ক) তাদের অন্তরে অবিশ্বাস যুক্ত
খ) তাদের অন্তরে অবিশ্বাস লুকায়িত থাকে
গ) তাদের অন্তরে বিশ্বাস লুকায়িত থাকে
ঘ) তাদের আন্তরে আত্মপ্রত্যয় লুকায়িত থাকে
২০। ‘রিয়া’ শব্দের অর্থ কী?
ক) দেখা খ) প্রদর্শন
গ) চিত্র প্রদর্শন ঘ) প্রত্যক্ষ করা
২১। নারীকে কীভাবে কর্মক্ষেত্রে কাজ করতে হয়?
i. বেপর্দা হয়ে ii. পুরুষের সমমানের iii. শালীনতা বজায় রেখে
নিচের কোনটি সঠিক?
ক) i. খ) i.ও ii. গ) ii. ঘ) iii.
২২। সমাজে দ্বিমুখী নীতিবিশিষ্ট মানুষের অবস্থা কেমন হয়?
i. তাদের করুণ পরিণতির সম্মুখীন হতে হয়
ii. কেউ বিশ্বাস করে না
iii. কোনো আত্মমর্যাদা থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i. খ) i.ও ii. গ) ii. ঘ) iii.
২৩। মানুষ কার মাধ্যমে বেশি প্রভাবিত হয়?
ক) পিতামাতার খ) শিক্ষকের
গ) বন্ধুর ঘ) প্রতিবেশীর
২৪। আল্লাহর প্রতি বিশ্বাসের মূল উত্স কোনটি?
ক) তাওহিদ খ) আমানত গ) সবর ঘ) রিসালাত
২৫। সাওম পালনের সামাজিক উদ্দেশ্য কী?
i. দারিদ্রের প্রতি সহানুভূতি জাগ্রত হয়
ii. নেতৃত্বের বিকাশ ঘটে iii. সামাজিক বন্ধন দৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i. খ) i.ও ii. গ) ii. ঘ) iii.
২৬। আল্লাহ প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ কোনটি?
ক) সাদাকায়ে ফিতর খ) জাকাত
গ) গণিমত ঘ) জিযিয়া
২৭। শরিয়াতের কোন বিধান অস্বীকার করা আল্লাহ ও তাঁর রাসুলকে অস্বীকার করার শামিল?
ক) কোরআন খ) মিরাসে
গ) হাদিসে ঘ) ফিকহেত
২৮। সকল অপকর্ম ও অশ্লীলতার মূলে তুমি নিচের কোনটি বলে মনে করো?
ক) মিথ্যা বলা খ) মাদকদ্রব্য গ) কুপ্রবৃত্তি ঘ) প্রতারণা
২৯। ইসলামি শরিয়াত কেমন?
ক) বিভাজ্য খ) অবিভাজ্য গ) সুস্পষ্ট ঘ) অনুসরণ করা অত্যন্ত কঠিন
৩০। ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?
ক) গিবত খ) কুফর গ) শিরক ঘ) নিফাক
৩১। হাদিসের বর্ণনা পরম্পরাকে কী বলে?
ক) মাতান খ) সনদ গ) তাকরিরি ঘ) রাবি
৩২। জীবনের কথাবার্তা কাজকর্ম কী মোতাবেক হওয়া উচিত?
ক) কোরআনখ) শরিয়াত গ) হাদিস ঘ) রাষ্ট্রীয় বিধান
৩৩। ‘আল আমিন’ মানে কী?
ক) সাহায্যকারী খ) খোদাভীরু গ) বিনয়ী ঘ) বিশ্বাসী
৩৪। মানুষকে সত্ পথে পরিচালিত করে নিচের কোনটি?
ক) জিহাদ খ) আদল গ) সাওম ঘ) সালাত
৩৫। প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয় কিসে?
i. সেনাবাহিনীতে যোগদান করলে ii. সঠিক কর্তব্য পালন করলে iii. ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i. খ) i.ও ii. গ) ii. ঘ) iii.
৩৬। কোন যুদ্ধে হযরত আবু বকর তাঁর সকল সম্পদ মহানবি (স) এর সামনে হাজির করেছিলেন?
ক) উহুদ খ) বদর গ) তাবুক ঘ) খন্দক
৩৭। ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
ক) সালাত খ) জিহাদ গ) হজ ঘ) সাওম
৩৮। শরিয়াতের কোনো বিধানের বিরোধিতা করা কী?
ক) নিফাক খ) কবিরা গুনাহ গ) শিরক ঘ) কুফর
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও।
রাসূল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা বর্জন করো।
৩৯। এ আয়াতটি কোন সুরা থেকে নেয়া হয়েছে?
ক) সুরা আল হাশর খ) সুরা আল ইমরান
গ) সুরা আন নিসা ঘ) সুরা ত্বহা
৪০। এ আয়াতে নিচের কোনটিকে ইঙ্গিত করা হয়েছে?
ক) কোরআন ও হাদিসের মর্যাদার সমান খ) হাদিস ইসলামি শরিয়াতের উত্স
গ) হাদিস কোরআনের ব্যাখ্যা ঘ) কোরআন হাদিসের ব্যাখ্যা
