২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিসিএস আইসিটি ওয়ার্ল্ড। এই মেলায় বিভিন্ন প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নিচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান।
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম :মেলা উপলক্ষে ডি-লিংক ব্র্যান্ডের বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য নিয়ে অংশগ্রহণ করছে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম। তাদের রয়েছে সময়ের চাহিদাসম্পন্ন সব ক্লাউড পণ্যসামগ্রী। মেলায় তাদের স্টলে রয়েছে বিভিন্ন মডেলের ক্লাউড রাউটার, ক্লাউড ক্যামেরা এবং ক্লাউড স্টোরেজ।
গ্লোবাল ব্র্যান্ড :মেলায় গ্লোবাল ব্র্যান্ড আসুস ও ব্রাদার ব্র্যান্ডের বিভিন্ন পণ্য নিয়ে অংশগ্রহণ করছে। আসুসের ল্যাপটপ এবং ই পিসি নেটবুক ছাড়াও আসুস প্যাভিলিয়নে আরও থাকছে গেমিং মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, অল-ইন-ওয়ান পিসি, ব্লু-রে রাইটার প্রভৃতি। মেলায় প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুকে উপহার হিসেবে থাকছে জ্যাকেট, কলম এবং ল্যাপটপ পরিস্কার সামগ্রী। এ ছাড়া মেলায় ব্রাদার প্রিন্টারে আছে বিশেষ মূল্য ছাড়।
ইউনিক বিজনেস সিস্টেমস :মেলায় হিটাচি কনজুমার লি. গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে। এই মেলাতে প্রজেক্টরের উপর অবিশ্বাস্য অফার দিচ্ছে ইউনিক বিজনেস সিস্টেমস। এই অফারে ২৭০০ ও ৩২০০ লুমেন্সের হিটাচি প্রজেক্টরের সাথে একটি স্ক্রিন ফ্রি দেওয়া হচ্ছে।
