আবার আসছে আইপ্যাড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৩
২০১০ সালের পর ২০১১ সালে বাজারে আসে আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ আইপ্যাড ২। তৃতীয় সংস্করণের ‘দ্য নিউ আইপ্যাড’ এবং চতুর্থ সংস্করণের ‘মিনি আইপ্যাড’ও বাজারে চলে এসেছে। এরপর এবার পঞ্চম সংস্করণের আইপ্যাড নিয়ে কাজ শুরু করেছে নির্মাতা অ্যাপল। আগামী বছরের মার্চ মাসেই বাজারে আসবে এই পঞ্চম সংস্করণের আইপ্যাড। জানা গেছে, নতুন এই আইপ্যাড দেখতে হবে মিনি আইপ্যাডের মতোই। এর আকৃতি হবে ৯.৫০ ইঞ্চি বাই ৭.৩ ইঞ্চি, পুরুত্ব হবে মাত্র ০.৩ ইঞ্চি। এতে থাকছে সর্বোচ্চ রেজ্যুলেশনের রেটিনা ডিসপ্লে। এর চেয়ে বেশি তথ্য আপাতত জানা যায়নি এর সম্পর্কে। আনুষ্ঠানিকভাবেও অ্যাপল কিছু জানায়নি।