পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সিডিআই নেটওয়ার্কের আয়োজনে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান হাবীব। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি ও মনিরুজ্জামান পল্টন,সমাজসেবক আব্দুল লতিফ খসরু, সিডিআই নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী মানসুরা সাথী, এ্যাডভোকেট শেখর চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি রবিউল হাসান রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক কামরুজ্জামান খান, মহিলা অধিদপ্তর কর্মকর্তা নুসারাত জাহান, সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হীরেন্দ্র নাথ মিস্ত্রি, পুরোহিত হিরুময় চক্রবর্তী, কাজী মোঃ মাহবুব প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার কর্মরত কাজী, পুরোহিত ও সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
