হাসপাতাল থেকে ছাড়া পেলেন নেলসন ম্যান্ডেলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৩
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফুসফুসে সংক্রমণের জন্য প্রায় তিন সপ্তাহ চিকিত্সার পর তিনি ছাড়া পেলেন। তবে বাড়িতেও তার চিকিত্সা সেবা অব্যাহত রাখতে হবে। প্রেসিডেন্টের দফতর একথা জানায়। সর্বজনশ্রদ্ধেয় ৯৪ বছর বয়সী এ মহান নেতাকে গত ৮ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রেসিডেন্ট জ্যাকোব জুমার দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।’